রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে ৯৯ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার: আটক ২

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা এলাকার অনুপ রায়ের মিলের গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ভিজিএফের এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে অনুপ রায়ের ‘রায়ের হাসকিং’ মিলের গুদাম থেকে
৩০ কেজি ওজনের প্রায় ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করি।
এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরোও জানান। জব্দকৃত চাল গুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। এই চাল গুলো আগামীকাল বিভিন্ন মাদরাসা, এতিম খানা ও দুস্থদের বিতারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST