মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তারেক রহমানের নির্দেশে কাপাসিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সুরক্ষা কমিটি:

Reporter Name / ৩৮৯ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে বিএনপি উপজেলা ব্যাপী হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সুরক্ষা কমিটি গঠন করা হবে। এব্যাপারে ২৯ সেপ্টেম্বর
রোববার দিনব্যাপী দূর্গাপুর ইউনিয়নের একডালা, ঘিঘাট, ফেটালিয়া, রানীগঞ্জ, নলীপলাশ, বরাইদসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমানের নেতৃত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মীর হাবিবুর রহমান, খালিদ হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কাপাসিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা রাশেল, সাইফুল, হেলাল, শরীফ, সজিব, শ্রমিক দল নেতা মাকসুদ, রায়হানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বিভিন্ন পূজামণ্ডপে অবস্থানরত পুরোহিত, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজারিদের সাথে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে মতবিনিময় করেন। হিন্দু সম্প্রদায় বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST