মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে টঙ্গীতে দিনব্যাপী জনসংযোগে সরকার জাবেদ আহম্মেদ সুমন

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমনের নেতৃত্বে টঙ্গীতে দিনব্যাপী লিফলেট বিতরণ, জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন,
বাংলাদেশের ইতিহাসে ধানের শীষ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা ও ভালোবাসা থেকে আমরা আজ ৩১ দফা লিফলেট বিতরণ করছি। বিএনপি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনকে উন্নয়ন, সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমি যদি মনোনয়ন না পাই এমপি না হই সমস্যা নেই। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে নির্বাচন করব। আপনাদের সহযোগিতায় ও সমর্থনে ধানের শীষের বিজয় হবে, ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে কেউ বঞ্চিত থাকবে না। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক মোঃ আকবর হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক মোঃ বেনজির আহম্মেদ খান পিন্টু, যুবদল নেতা রাজিব বিন সহিদ রিগ্যান, কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন মিলন, যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা চাঁনমিয়া প্রধান, মোকতাদী রহমান লিপু মোল্লা, নাজিউর রহমান সুমন, নুর মোহাম্মদ ইউসুফ, জাবেদ মাহমুদ, আব্দুল কুদ্দুস শীতল প্রমুখ।

লিফলেট বিতরণ কার্যক্রমে সফরসঙ্গী হিসেবে ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রভাবশালী সদস্য মোঃ মাসুদ রানা, বিজয় সরকার, জাকারিয়া বিশাল, শামীম মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই আয়োজন শুধুমাত্র একটি প্রচারণা নয় বরং বিএনপির পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা—বাংলাদেশ সকল ধর্মের মানুষের, আর তাদের সম্মান ও অধিকারের সুরক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত।

পরে সরকার জাবেদ আহম্মেদ সুমন টঙ্গী পূর্ব থানার মরকুন টিএনটি এলাকায় অনুষ্ঠিত একটি জানাজায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST