বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কাপাসিয়ায় দোয়া মাহফিল।

Reporter Name / ৩৯৬ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বীর সেনানী আবু সাঈদ সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের দেইলগাঁও আজিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলাইমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির নেতা আব্দুল করিম ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম ভুলু, বিএনপি নেতা শহীদুল্লাহ, যুবদল নেতা জাকারিয়া পারভেজ, শ্রমিক দলের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নার্গিস, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।


এছাড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম ইউনুস আলী মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে ফুলবাড়িয়া ইউনুস মার্কেটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST