নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক মুক্তবার্তা প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম হোসেন সকল দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন।
সাংবাদিক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদুল আযহা। ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পরিত্র ঈদুল আজহা। ঈদ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিন গুলো হোক অনাবিল আনন্দময়।
তিনি আরো জানান, পবিত্র ঈদুল আজহার দিনে আমি বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানাই। ‘ঈদ মোবারক’
সাংবাদিক মোঃ ইব্রাহিম হোসেন দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে শিক্ষকতা পেশায় জড়িত আছেন। তিনি দেশের সকলের কাছে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।