শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে হাল্ট প্রাইজ-সিটেক

Reporter Name / ৫৮৪ Time View
Update : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে পড়েন কিন্তু হাল্ট প্রাইজের নাম শুনেন নি এমন শিক্ষার্থী হয়ত খুব ই কম, নেই ই বলতে গেলে। বিশ্বিবদ্যালয়ে পড়াকালীন সময়ে অনেক ধরণের সহ-শিক্ষামূলক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করে থাকি।

হাল্ট প্রাইজ হল বিশ্বব্যাপী জনপ্রিয় একটি প্রতিযোগিতা যা তরুণদেরকে ব্যাতিক্রমী সামাজিক উদ্যোগ তৈরি করে বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য চ্যালেঞ্জ করে।

এখানে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্যোগে কিছু বৈশ্বিক সমস্যার সমাধান দিতে পারে যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন খাদ্য নিরাপত্তা, প্রাথমিক শৈশব শিক্ষা ইত্যাদি।

 

প্রতি বছর ১২০+ দেশে ১০০০০০ এর বেশি যুবক হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, যা সারা বিশ্বে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

সাধারণত হাল্ট প্রাইজ প্রতিবছর এসডিজির একটি লক্ষমাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রতিযোগিতার থিম দিয়ে থাকলেও এইবারই প্রথমবারের মতো এই প্রতিযোগিতার থিম নির্ধারিত রাখা হয়নি। এসডিজির ১৭টি লক্ষমাত্রার যেকোনো একটি লক্ষমাত্রার সাথে সমন্বয় করেই এবারের আসরে প্রতিযোগি দল তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করতে পারবেন।এই প্রতিযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন।

 

হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণঃ

একদল শিক্ষার্থী তাদের উদ্যোগকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার সুযোগ পান । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের নেটওয়ার্কিং দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে পারে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও আয়োজক সদস্যদের জন্য পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট থাকে। আবার, হাল্ট প্রাইজ অনেকগুলি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করে বিনামূল্যে। । নিজেকে উপস্থাপন করার অফুরন্ত সুযোগ হাল্ট প্রাইজ। এই প্রতিযোগিতাকে শিক্ষার্থীদের জন্য নোবেল প্রাইজ হিসেবে ধরা হয়।

 

করোনা মহামারী চলাকালীন ২০২০ সালে প্রথমবারের মতো সিটেকে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল জামান শান্ত এবং নাজিম উদ্দিন মাহমুদের নেতৃত্বে ২০-২১ সেশনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ, চট্টগ্রামে (সিটেক) প্রথম হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।

 

বর্তমানে সিটেকে দ্বিতীয় বারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

বর্তমান ক্যাম্পাস ডিরেক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর নাজমুর রব্বানীর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিখ্যাত প্রতিযোগিতার আয়োজন করছে। হাল্ট প্রাইজ-সিটেক এর প্রধান উপদেষ্টা সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আলী আজম রোকন।

 

সম্পূর্ণ প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাবের সাথে সহযোগিতার বন্ধন তৈরি করা হয়েছে।

ক্লাব গুলো হলোঃ সিটেক ক্যারিয়ার ক্লাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব এবং ঘাসফড়িং।

এছাড়াও সিটেক-এর হাল্ট প্রাইজের পৃষ্ঠপোষক এবং মিডিয়া পার্টনাররা হল চলমান নিউইয়র্ক, টেক্সটাইল টুডে, টেক্সটাইল ফোকাস, দ্য ডেইলি স্টার, দৈনিক আইন আদালত প্রতিদিন এবং দ্য ডেইলি সাঙ্গু। প্রিন্টিং স্পনসর হল প্রিন্টোলজি এবং টিএস প্রিন্টার। খাদ্য পৃষ্ঠপোষক হল KAHF.

 

আশা করছি, সকলের সম্মিলিত চেষ্টায় সুন্দর এবং সফল ভাবে হাল্ট প্রাইজ ২০২৩-২৪ সেশনের প্রতিযোগিতা সম্পন্ন হবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ চট্টগ্রামে(সিটেক)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST