বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ধামইরহাটে শিয়ালের কামড়ে আহত ৭, বিপাকে ভুক্তভোগীরা

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগীর পরিবারেরা।

বুধবার (২ জুলাই) বিকেল চারটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩০ জুন থেকে আজকে (২ জুলাই) উপজেলার উত্তর শিববাটি, রঘুনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে মেজবাহ, শালুককুড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে আবুল কালাম, ঘাসিপুরের রঘুনাথপুর গ্রামের মৃত জব্বারের ছেলে আব্দুল লতিফ, শিববাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল।

এছাড়াও গাংরা, রঘুনাথপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মাইমুনা বেগম, দেয়ুলবাড়ি, রঘুনাথপুর গ্রামের কছির উদ্দিনের ছেলে ইউনুস আলী এবং পুর্ব চকশরিফ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম শিয়ালের আক্রমণে শরীরের বিভিন্ন জায়গায় আহত হন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন।

রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগী ইউনুস আলী বলেন, জরুরী কাজে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই শিয়ালের আক্রমণের শিকার হন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে দেখেন ভ্যাকসিন নেই। এ সময় অসহায় হয়ে পড়েন বলে জানান।

অপর ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পাবেন এমন প্রত্যাশা নিয়ে এসে দেখেন ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার বলেন, ‘শুধুমাত্র জেলা পর্যায়ে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন বা এআরভি সরবরাহ রয়েছে। উপজেলা পর্ষায়ে আমরা এখনও পাইনি।’ তবে ঊর্ধ্বতন অফিসারদের এ বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিয়ালের আক্রমণে যারা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত, ফেনা হয় এমন ক্ষার যুক্ত সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান পরিষ্কার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এসে ভ্যাকসিন (টিকা) দেওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST