শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত নেতৃত্বে মার্টিন মূর্মূ ও অজিত মুন্ডা

Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

সাগর কুমার সিং:

আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন কর, জাতীয় বাজেটে সমতলের আদিবাসীদের জন্য উন্নয়ন বাজেট বৃদ্ধি কর” এই দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মার্টিন মূর্মূ সভাপতি, অজিত মুন্ডা সাধারণ সম্পাদক ও বাসন্তী উরাও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ ২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) দুপুর ১২ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিমোহন লাইব্রেরি চত্বরে এসে শেষ হয় এবং জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনে আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মার্টিন মূর্মূর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় সদস্য রবিউল টুডু, মান্দা উপজেলা শাখার সভাপতি নিরেন এক্কা, সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহান, সাধারণ সম্পাদক যোগেশ উড়াও, নারী নেত্রী বাসন্তী উরাও, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, একুশে পরিষদ সহ-সাধারন সম্পাদক নাইস পারভিন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পলাশ পাহান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান প্রমূখ।

সম্মেলনে সর্বসম্মতিতে মার্টিন মূর্মূ সভাপতি, অজিত মুন্ডা সাধারণ সম্পাদক ও বাসন্তী উরাওকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি দেবেন্দ্রনাথ পাহান, নকুল পাহান, সহ-সাধারণ সম্পাদক যোগেশ উরাও, সহ-সাংগঠনিক সম্পাদক নিতাই পাহান, দপ্তর সম্পাদক পরেশ টুডু, অর্থ সম্পাদক পলাশ পাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST