মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নরসিংদীর হাফিজপুরকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

মনোহরদী নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন হাফিজপুর গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান। এসময় আরও উপস্থিত ছিলেন মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ড. মো. আনোয়ারুল হক, টিম লিডার মো. রফিকুল ইসলাম, সিনিয়র বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নানসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে হাফিজপুর গ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক মডেল গ্রামে রূপান্তর করা সম্ভব হবে।
বক্তারা আরও জানান, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে হাফিজপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST