মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোণায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলায় পুলিশের এক বিশেষ অভিযানে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ১৬০টি কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। অভিযানের সময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে চম্পট দিয়েছে।
​মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে:
সকালে ওই সড়কে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়।
​”পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ও কম্বল রেখেই দ্রুত পালিয়ে যায়। এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বলেন একই সাথে পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST