বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনায় জেলা পুলিশের শ্রেষ্ঠ বারহাট্টা থানার ওসি

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টা প্রতিনিধি:

নেত্রকোনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান । রবিবার নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা পুলিশের এপ্রিল ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিবিএম শ্রেষ্ঠ ওসির সম্মাননা শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

২০২৫ সালের এপ্রিল মাসে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা, মামালা নিষ্পত্তিসহ বারহাটা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তিনি এই সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি জননিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংশনীয় ভূমিকা রাখায় প্রশংসা কুড়িয়েছেন। পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান বলেন, জনগণের সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুনে বেড়ে যায়। সেজন্য আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার এবং থানা কর্মরত সকল পুলিশ কর্মকর্তাদেরকে। তাদের সম্মিলিত প্রচেষ্ঠাতেই এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভাল কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST