শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের চাপাতির কোপে সাংবাদিক গুরুতর আহত

Reporter Name / ১১৯ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

 

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২.৪০ মিনিটের সময় সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে সাংবাদিক লুৎফুজ্জামান কে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে। ওই সাংবাদিকের সাথে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ ফিরাতে গেলে তাকেও কোপাবে বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরেই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ নিয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST