শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় যুব দিবস পালিত

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

সাগর আহমেদ জজ, (নেত্রকোনা):

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়।
র‍্যালি শেষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা সাড়ে ১১ টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উদ্যোক্তা বাবুল মৃধা, এলিনা জাহান প্রীতি, ফিরোজা সুলতানা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী বৃন্দ এবং সফল আত্মকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ফলজ বৃক্ষ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST