শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন

সাগর আহমেদ জজ, নেত্রকোনা:

নেত্রকোনার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম এমদাদুল হক দুদু সরকারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে খলিশাউড় ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকালে উপজেলার ফাজিলপুর বাজারের এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খলিশাউর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আজিম উদ্দিন’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।
খলিশাউড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র তরুণ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুগ্ন আহ্বায়ক মাহাবুব তালুকদার, খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন,“আমরা আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি মরহুম এমদাদুল হক দুদু সরকারকে যিনি গণতন্ত্র, দেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।”
এসময় বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST