বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বাবা-মা ভাইয়ের সম্পদ কৌশলে প্রতারণা করেছে টিকটকার বাচ্চু মিয়া

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

বাবা-মা ও ভাইদের জীবনের কষ্টার্জিত অর্থে কেনা জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে বাচ্ছু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে।
উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবের গ্রামে সংঘটিত এই ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে আব্দুর রহমানের পরিবার। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ।
ছয় সন্তানের জনক আব্দুর রহমান দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করে আসছেন। তিন ছেলে ও তিন মেয়ের পরিবারে মেয়েদের বিয়ে সম্পন্ন করে কোনোমতে সংসার চালিয়ে আসা এই পরিবারটি নিরাপদ বসতভিটার আশায় জীবনের শেষ সম্বল জোগাড় করে জমি কেনার সিদ্ধান্ত নেয়। নিজের ১২ শতক জমির ওপর বসতভিটা থাকলেও স্বচ্ছল জীবনের আশায় গরু বিক্রি ও জমি বন্ধক রেখে ইসলাম উদ্দিনের কাছ থেকে ৬ লাখ ২৫ হাজার টাকায় ১০ শতাংশ জমি ক্রয়ের কথা কান্না ভেঁজা সুরে জানাচ্ছিলেন আব্দুর রহমান।
জমি ক্রয় ও রেজিস্ট্রেশনের সব দায়িত্ব পরিবারের বিশ্বস্ত সদস্য হিসেবে মেঝো ছেলে বাচ্ছু মিয়ার ওপর ন্যস্ত করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে বাচ্ছু মিয়া কৌশলে প্রতারণা করে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। বিষয়টি প্রকাশ্যে এলে বাবা-মা জমির কাগজপত্র দেখতে চাইলে অভিযুক্ত বাচ্ছু মিয়া অসৌজন্যমূলক আচরণ ও নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে বাচ্ছু মিয়ার মা বাদী হয়ে জমি উদ্ধার ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার পর বাচ্চু মিয়া কিছুদিন কারাভোগ করলেও পরে জামিনে মুক্ত হয়ে বর্তমানে সেই বিতর্কিত জমিতেই ঘর নির্মাণ করে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST