শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালনা হবে: ঘোড়াঘাটে জনসভায় জামায়াত এমপি প্রার্থী

Reporter Name / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দাঁড়িপাল্লা মার্কার সরকার মানেই জুলুমের রাজনীতির অবসান। চাঁদা আদায়ের নামে হত্যা,সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে জামায়াত সরকারের অন্যতম কাজ। এমন মন্তব্য করেছেন দিনাজপুর ৬-আসনের জামায়াতের এমপি পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট পৌরসদর আজাদমোড় দিনাজপুর ৬-আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “হ্যাঁ”-এর পক্ষে রায় মানেই জনগণের অধিকারকে সাংবিধানিক শক্তিতে পরিণত করা। এই রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় চলবে না; প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে জনগণের কল্যাণকে সামনে রেখে। তিনি আরো বলেন জামায়াত সরকারের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হলে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনের নতুন অধ্যায় এর সূচিত হবে। ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো সরকার খেয়াল খুশিমতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না।

দাঁড়িপাল্লা মার্কা ক্ষমতায় গেলে দিনাজপুর ৬-আসনের দীর্ঘদিনের অবহেলিত অউন্নয়ন কাজ গুলি উন্নয়নে বাস্তবায়ন করা হবে। এ জনসভায় সভাপতিত্ব করেন,পৌর আমির হাফেজ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখে, এবিপাটির জালাল উদ্দিন, পৌরসভার মেয়র পদ প্রার্থী সোলাইমান আজাদ,জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইমর হান্নান,থানা সম্পাদক রাশেদুর ইসলাম, জেলা শাখার সুরা ও কর্ম পরিষদের সদস্য আলোমগীর হোসেন,ঘোড়াঘাট উপজেলা এনসিপির সভাপতি আব্দুল মান্নান সরকার, উপজেলা শাখার রোকন মোস্তফা আলী, পৌরসভার সাবেক আমীর ও সিনিয়ার সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম ওরফে সেলিম,পৌর আমির সহিদুল ইসলামসহ আরো অনেকে। সভা শেষে এক বিশার মিছিল বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST