বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে পিকনিক খাওয়া কে কেন্দ্র করে, লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ জুন) বিকালে বীরগঞ্জ উপজেলার শীতলাই মাদরাসা মাঠে এ সংবাদ সম্মেলন হয়। শীতলাই গ্রামের মো. মোহাজ্জেন হোসেন বিপ্লব লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ১৭ জুন তারিখে গণজাগরণ ও বার্তা বিচিত্রা নামে অনলাইন পত্রিকায় শীতলাই গ্রামে লিচু বাগানে চাঁদাবাজি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, উক্ত সংবাদটি সম্পূর্ণ রূপে মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সংবাদ পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের প্রকাশ। যাদের নামে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তারা সবাই উচ্চ শিক্ষিত এবং সরকারি ও বেসরকারি চাকুরীতে নিযুক্ত রয়েছে। এরা সবাই এলাকার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ বাল্যবিবাহ সহ নানা অপরাধ মূলক কাজের বাধা প্রদানকারী। এলাকার মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য টাকা দিয়ে কাদোরো ক্লাবের সাথে বিপ্লব, মিলন, শাহিন, বাধন, আব্দুল আজিজ ও পাপ্পু’র নাম জড়িয়ে এই সংবাদ প্রকাশ করে। এতে পারিবারিক ও সামাজিকভাবে সম্মানহানি হয়। আমি আবারও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই সংবাদ প্রকাশ করেছেন ও এর সাথে জড়িত আছে তাদের সঠিক বিচার দাবি করছি।
সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক বিন ইসলাম বলেন, বিএনপি কে জড়িয়ে নিউজ করা হয়েছে, যাদের কে নিয়ে নিউজ করা হয়েছে তাদের কে আমি চিনি। তারা কখনোই এবিষয়ে সম্পৃক্ত থাকতে পারে না।
লিচুর চুক্তি ভিত্তিক মালিক আব্দুল্লাহ আবু হানিফ বলেন, গত ২/৩ দিন আগে এক ছেলে ফোন দিয়ে বলে কাউকে চাঁদা দিয়েছেন নাকি। এরকম কেউ কন্টাক্টও করেনি, আর কাউকে চাঁদা দেয়নি। বাগানের পাশে বড় ভাইয়েরা পিকনিক খাবে তাই লিচু ভাঙ্গার লেবাররাও তাদের সঙ্গে পিকনিক খাবে। উনারা উনাদের টাকা দিয়েছে, তাই আমি লেবারদের পক্ষ থেকে হেল্প করেছি। নিউজটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। মানুষের বদনাম সমালোচনা করা ঠিক না।
এ সময় উপস্থিত ছিলেন সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক বিন ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মিলন ইসলাম, শীতলাই একাদশ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST