বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় কমলনগরে সাংবাদিকপুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে সিনিয়র সাংবাদিক ও  শিক্ষানবীশ আইনজীবী মোহাম্মদ সাজ্জাদুর রহমানেরপুত্র আহমেদ শেহজাদ যিয়ানকে সংবর্ধনা দিয়েছে কমলনগর প্রেসক্লাব।

মঙ্গলবার দুপুর ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কমলনগর প্রেসক্লাবের অন্যতম নির্বাহী সদস্য রামগতি যুগান্তর প্রতিনিধি ও মেঘনার পাড় পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের একমাত্র পুত্র আহমেদ শেহজাদ চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।হাজার হাজার প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে অত্যন্ত কঠিন ভর্তি পরীক্ষাযুদ্ধ, কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে ছোট্ট যিয়ান অনন্য মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।তাঁর এ সাফল্যে কমলনগর প্রেসক্লাব তাঁকে অনুপ্রেরনা ও মেধার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনার আয়োজন করে থাকেন।প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির হাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজির হাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী,চর জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ সোলাইমান চৌধুরী,সংবর্ধিত ছাত্র আহমেদ শেহজাদ যিয়ান,যিয়ানের বাবা সাংবাদিক সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী মুহাম্মদ ইউনুছ, উপদেষ্টা ছাইফুল্লাহ হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এ আই তারেক,আজমাদ হোসেন আমু,এডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ,মোহাম্মদ ইবরাহীম,এজিএম ইবরাহীম,ইবরাহীম সুলতান,মোহাম্মদ শরীফ,জামাল উদ্দিন,আহমদ শরীফ,নুর হোসেন,মোঃসিরাজুল ইসলাম,মোঃ নুরনবী,আবদুর রহমান বিশ্বাস,সাইফুল্লাহ মনির,বুয়েটের মেধাবী শিক্ষার্থী মোঃ শাওন প্রমুখ।

আলোচনায় অংশ নেয়া বক্তাগণ শেহজাদের অভাবনীয় সাফল্যে গর্ববোধ ও উচ্ছ্বাস প্রকাশ করে তার এ সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশসেরা হয়ে ভবিষ্যতে দেশের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রেরণা দেন এবং আন্তরিকভাবে দোয়া করেন।সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া ছোট্ট শেহজাদ তার বক্তব্যে  সফলতার প্রথম ধাপ বা সুূচনালগ্ন উল্লেখ করে এ সূচনার অবদান তাঁর বাবা মা ও শিক্ষকের নিরন্তর প্রচেষ্টা আর দোয়া ছিল বলে জানায়।

উল্লেখ্য,শেহজাদ প্রাথমিক শিক্ষা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত কাকলি স্কুল থেকে ৫ম শ্রেণি শেষ করে রাজধানী রাজউক উত্তরা স্কুল এন্ড কলেজ থেকে ৬ষ্ঠ শ্রেণি সম্পন্ন করে থাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST