রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে দিনব্যাপী আদিবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

সাগর কুমার সিং বগুড়া:

আজ ৫ সেপ্টেম্বর (শুক্রবার) আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশালপুর ইউনিয়নের শ্যামনগর খেলার মাঠে দিনব্যাপী আদিবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার এবং সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি শ্রী যুগেশ সিং, কোষাধ্যক্ষ সন্তেষ চন্দ্র সিং। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার সিং, সদস্য সচিব হিরালাল সিং, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, শেরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কুমার মাহাতো, সাংগঠনিক সম্পাদক লালন মাহাতো, উপদেষ্টা শ্রী তাপস সিং সহ শ্যামনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন দলগুলো হলো আম্বইল বাগানপাড়া আদিবাসী ফুটবল একাদশ, গোঁড়তা পূর্বপাড়া আদিবাসী ফুটবল একাদশ, শোলাকুড়ী আদিবাসী ফুটবল একাদশ, বেলগাড়ী আদিবাসী ফুটবল একাদশ, দাসগ্রাম আদিবাসী ফুটবল একাদশ, জগন্নাথপাড়া আদিবাসী ফুটবল একাদশ, শ্যামনগর আদিবাসী ফুটবল একাদশ ও ফুলতলা আদিবাসী ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল শোলাকুড়ী আদিবাসী ফুটবল একাদশ এবং রানার্সআপ জগন্নাথপাড়া আদিবাসী ফুটবল একাদশ। খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST