বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু বিতরণ

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শেরপুর বগুড়া’র আয়োজনে সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু সহ ১০০ কেজি করে দানাদার বিতরণ করা হয়েছে।

(মঙ্গলবার) বেলা ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ মুক্তমঞ্চ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ মোকরেমা আক্তার এর সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশিক খান।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী স্বপন সিং, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি বাসুদেব রায় বাগর্দী ও আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমুখ

উপজেলা প্রাণীসম্পদ অফিসার জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ৯৬ টি পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর গরু বিতরণ করার কথা ছিল। যা আজ প্রথম ধাপে বকনা বাছুর ৪৬টি বিতরণ করা হয়। আর বাকী ৫০টি বাড়ন্ত ষাঁড় গরু দ্বিতীয় ধাপে বিতরণ করা হবে।

প্রধান অতিথি সুফল ভোগীদের বলেন সরকার যে মহৎ উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর দিচ্ছে আপনারা সঠিক ভাবে লালন পালন করলে যেমন এক দিকে আপনার পরিবার লাভবান হবেন অন্য দিকে দেশের ও আমিষের চাহিদা পূরণ ও হবে।

শেরপুর উপজেলায় বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর এর মোট সুফলভোগীর সংখ্যা ৯৬ জন। এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ৪৬টি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST