শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বগুড়া শেরপুরে দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

শেরপুর,(বগুড়া) প্রতিনিধি:

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের সাধারণ নারী শিক্ষার্থী ।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে নারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে আরও উৎসাহিত করছে। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়ায় অপরাধীরা বারবার একই অপকর্ম করতে সাহস পাচ্ছে।

বক্তারা আরোও বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আর এ সুযোগ কাজে লাগিয়ে একটি কুচক্র মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে এবং ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST