বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় গোপনে তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, জব্দ তেল বিক্রি 

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় গোপনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ করে বেশি মুনাফা লাভের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আমজাদ হোসেনকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ অপরাধে তাকে অপরিহার্য পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ধারা ৩ এর উপধারা (২) (খ) ও (ঘ) অনুযায়ী দণ্ডিত করা হয়।

অভিযান চলাকালে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে যোগীপাড়া ইউনিয়নের যাতাপুকুর বাজারে ওই তেল সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। এতে মোট ৪৬ হাজার টাকা আদায় হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থবিরোধী এ ধরনের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST