রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পাঁচ’টায় ভবানীগঞ্জ আলু হাটিতে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপি মনোনীত রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সবাই অত্যন্ত যোগ্য প্রার্থী ছিলেন। যাঁরা মাঠে ময়দানে থেকে মনোনয়ন পাননি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় পদ, পদবীসহ নানা ভাবে তাঁদের মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাশী ১০ জন সহ তাঁদের নেতা-কর্মী শুভানুধ্যায়ীদের বুকে টেনে নিবেন। তাঁদের এক সাথে বসবেন, ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। তাঁদের এমন কোন কথা বলবেন না, যাতে তাঁরা বিন্দুমাত্র কষ্ট পায়। আমি সময়মত প্রত্যেকের নিকট যাবো, বসবো কথা বলবো । আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেরবানী করে ধানের শীষে ভোট দিবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রবীণ নেতা তৈয়বুর রহমান ফটা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST