বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় পুকুর খনন বন্ধে জোরালো অভিযান, ১৬ অভিযানে ২১ ভেকু অকেজো 

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বাগমারা রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবাধে পুকুর খনন চললেও তা বন্ধে এখন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পরিচালিত এসব অভিযানে এখন পর্যন্ত মোট ১৬টি অভিযান চালানো হয়েছে। অভিযানে ২১টি ভেকু (খননযন্ত্র) অকেজো করা হয়েছে এবং ২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র এসব কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ এবং সরকারি কঠোর নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে মাঠে নামে।

সম্প্রতি বাগমারায় অবৈধ পুকুর খননের বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। এ বিষয়ে ভূমিমন্ত্রীও কঠোর অবস্থান গ্রহণ করে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু দিনের বেলাতেই নয়, রাতেও অভিযান পরিচালনা করা হচ্ছেউপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞার সক্রিয় অংশগ্রহণে এসব অভিযান অব্যাহত রয়েছে

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই বরদাশত করা হবে নাকৃষিজমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত অভিযান চলমান থাকবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছিঅবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, কৃষিজমি রক্ষা করা এখন সময়ের দাবিপুকুর খননের নামে যেভাবে আবাদি জমি নষ্ট করা হচ্ছিল, তা বন্ধে প্রশাসনের এই উদ্যোগকে আমরা সমর্থন করি এবং ভবিষ্যতেওধরনের কার্যক্রম অব্যাহত থাকবে

অপরিকল্পিত পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে যাচ্ছে, অন্যদিকে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছেএছাড়া পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় পরিবেশগত নানা সমস্যাও দেখা দিচ্ছে

উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে এলাকায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রাতারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পুকুর খনন পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST