শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বারটান’র উদ্যোগে গাজীপুরে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

সু-স্বাস্থ্যের জন্য খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে যা চলে ২০ নভেম্বর বুধবার পর্যন্ত।গত সোমবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে সু-স্বাস্থ্যের জন্য খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসিবুল হাসান।

কৃষি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে এবং সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প ( বারটান অংগ) এ কর্মশালা বাস্তবায়ন করে।

তিন দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধিসহ এবং কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এ সময় প্রশিক্ষণ প্রদান করেন বারটানের প্রশিক্ষক সুলতানা পারভীন মুক্তা ও সহকারী প্রশিক্ষক মো: শামীম মন্ডল।প্রশিক্ষণে শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য,মৎস্য, খনিজ লবন,ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা এবং খাদ্য পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়। এছাড়াও প্রশিক্ষণ প্রদান শেষে ব্যাগ,কলম, প্যাড এবং সম্মানি ভাতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST