বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বারহাট্টা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোস্তাক আহমেদ, সম্পাদক আশিক আহমেদ কমল

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫, ১০:১১ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টা প্রতিনিধিঃ

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৬০ ভোট পেয়ে মোঃ মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ফুলবল প্রতীকে ১৯১ ভোট পেয়ে আলহাজ¦ আশিক আহমেদ কমল বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে আহবায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। তারপর ২০১৯ সাল থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে উপজেলা বিএনপির দলীয় কার্যক্রম। এরপর ২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎসময়ে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে পুড়ে দেয়। পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার কথা থাকলেও একই দিনে একই স্থানে যুবলীগের প্রোগ্রাম দেওয়া হয়। তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স্থগিত করা হয়। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত জুলাই-আগস্টে হাসিনা সরকারের পলায়নের পর এবার উৎসব মুখর পরিবেশে সম্মেলন করছেন দলটির নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ মোস্তাক আহমেদ (চেয়ার), মানিক আজাদ (হাতী), মোঃ রহমত আলী তালুকদার (মোটর সাইকেল), মোঃ রশিদ আলম তালুকদার (ছাতা), সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ আশিক আহমেদ কমল (ফুটবল), মোঃ আক্কাস আলী (মাছ) ও মোঃ আরিফ উল্লাহ সোহেল (ঘোড়া) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করেন। এদের মধ্যে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৬০ ভোট পেয়ে মোস্তাক আহমেদ বিজয়ী হন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মানিক আজাদ হাতী প্রতীকে ১১৪, রহমত আলী তালুকদার মোটর সাইকেল প্রতীকে ১৪২ মোট ও রশিদ আলম তালুকদার ছাতা প্রতীকে ৬৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ আশিক আহমেদ কমল ফুটবল প্রতীকে ১৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ আক্কাছ আলী মাছ প্রতীকে ১৭৪ ও আরিফ উল্লাহ সোহেল ঘোড়া প্রতীকে ১২০ ভোট প্রাপ্ত হন। এর আগে দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বারহাট্টা উপজেলা শাখার আহŸায়ক মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক এস.এম. মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপি’র আহবায়ক ডা. আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সম্মানিত সদস্য আরিফা জেসমিন নাহিন, সাবেক সভাপতি ও এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহŸায়ক এডভোকেট মোঃ মাহফুজুল হক, যুগ্ম আহŸায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বিএনপি নেতা আনোয়ারুল হক রয়েল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST