বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপির জম্ম হয়েছে সংস্কার করার জন্য: অধ্যাপক এ জেডএম জাহিদ হোসেন

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এই দেশ সাক্ষী দিবে, এ দেশের মানুষ মানুষ বলবে, দেশের ইতিহাস বলবে- বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, বিএনপি ইতিহাস মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস। আয়নাতে চেহেরাটা দেখুন মিথ্যা দিয়ে সত্যকে ডাকতে পারবেন না। সুন্নতি লেবাস পড়েছেন সত্যের মুখোমুখি হন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকের পত্রিকার পাতায় কোন এক উপদেষ্টা বলেছে- “বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করেনা”! আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নেও নাই- ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের উপর বহু দলীয় গণতন্ত্র রচনা করে ছিলেন এবং পরবর্তী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার উপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য। বিএনপি হচ্ছে প্রথম সংস্কারের জন্য বাস্তবায়ন করার একমাত্র রাজনৈতিক দল। তাই ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য আহবান জানান।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায়, লালন করতে চায় বাস্তবে রূপায়িত করতে চায়। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা,পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST