শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের কৃতিসন্তান, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সমিতির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

এদিকে, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক নানানভাবে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST