বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে বীরগঞ্জে এনসিপির দোয়া 

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমন্বয় কমিটি।
মঙ্গলবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বীরগঞ্জ উপজেলার সমন্বয় কমিটির আয়োজনে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুসহ অনেকের হতাহতের ঘটনায় বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জাহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বীরগঞ্জ উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আবু বক্কর সুমন, মোঃ আল আমিন, ইয়াসিন ইসলাম আবির, মোঃ মেহেরুল ইসলাম। সদস্য মোঃ জসীম উদ্দিন ও মোঃ ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
এ সময় নিহতদের রূহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দলের যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির সারাদেশের নেতাকর্মীদের মঙ্গলবার বাদ আসর দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST