বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ 

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন

নাজমুর হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মাকড়াই দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং সম্মানিত অভিভাবকদের মুবারাকবাদ জানিয়ে মাদ্রাসাটির উন্নয়নে সকলকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
মুল আলোচকের বক্তব্যে মুহতামিম আলহাজ্ব মাওলানা মো. ওসমান গনি জিহাদী বলেন, মান উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আশাবাদি আগামী বছর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে, তাই অবকাঠামো উন্নয়নের দিকে সবাইকে নজর দেয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে মেধা তালিকায় প্রতি শ্রেণীর ১ম থেকে ৫ম স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতির জন্য কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজা এন্টারপ্রাইজ (বাজাজ শো-রুম) এর পরিচালক রেজা হোসেন, আব্দুর রাজ্জাক, আমিরুল বিশ্বাস, নাজমুল ইসলাম মিলন, আঃ জলিল শেখ, ওয়াহিদ সবুজ, সাংবাদিক বিকাশ ঘোষ, রনজিৎ সরকার রাজ এবং মাদ্রাসা কমিটির সদস্যসহ সম্মানিত অভিভাবক এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST