মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত:

Reporter Name / ৩১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

মোঃ নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর):

দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে সম্মানার স্মারক প্রদান করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, মাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক যে জ্ঞানের প্রদর্শন করেছে, তা দেখে আনন্দিত। আমরা চাই বীরগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন হোক। তাহলে স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করতে পারবে। যা পরবর্তীতে তাদের কর্ম জীবন এবং দেশের জন্য কাজে লাগাতে পারে। তাই আসুন সবাই মিলে প্রত্যেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রতি উৎসাহিত করি।

স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৮টি প্রদর্শনীর মধ্যে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী ষ্টলকে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। মেলা শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান বিষয়ে কুইজ কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি, স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST