শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ঝারমাড়া পাড়ার একমাত্র চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ১০টি পরিবার।
সোমবার ২৩ জুন দুপুর ১২টায় চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রায় এক শতাব্দী ধরে ঝারমাড়া পাড়ার মানুষজন যে রাস্তা দিয়ে কৃষিকাজ, পণ্য পরিবহন এবং বিদ্যালয়ে যাতায়াত করে আসছিলেন, সেটিই সম্প্রতি এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে ফেলেছেন। এতে এলাকাবাসী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মরিচা ইউনিয়নের ঝারমাড়া পাড়ার পাশে থাকা এই পথটি রাতের আঁধারে পেশিশক্তির মাধ্যমে কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী বাচ্চু মিয়া। এতে শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচল এক প্রকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
মাইকো হেমরম বলেন, আমরা ছোটলোক, গরিব মানুষ। আমাদের একমাত্র চলাচলের রাস্তা কেড়ে নেওয়া হলো। আমাদের প্রশ্ন এই দেশে কি আমাদের কোনো অধিকার নেই?
একইভাবে শিক্ষার্থী বিউটি সরেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের এই এলাকার ছাত্র ছাত্রী রয়েছে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম। কিন্তু বর্তমানে রাস্তাটি কেটে ফেলার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি কেটে ফেলার কারণে বর্ষাকালে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় ।
একই এলাকার কৃষক তুনু সরেন বলেন, আমাদের ধান, ভুট্টা সব এই রাস্তা দিয়ে বাজারে নিয়ে যেতাম। এখন মাথায় তুলে কাটা ও ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হয়। যার ফলে অনেক সমস্যায় পড়তে হয়। সেই সাথে বর্ষাকালে কোন যানবাহন চলাচল করতে পারে না।
স্থানীয় আরেক বাসিন্দা মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, রাতের আঁধারে বাচ্চু মিয়া রাস্তাটি কেটে ফেলেন। এতে কৃষিপণ্য পরিবহন, রোগী নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিকল্প পথ দুর্গম হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।
স্থানীয়দের মধ্যে মোঃ শাহজাহান আলী বলেন, এই রাস্তা ছাড়া তাদের কোনো বিকল্প পথ নেই। সরাসরি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তারা। অবিলম্বে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST