শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ময়মনসিংহ বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ:

ময়মনসিংহ বিভাগীয় কল্যাণ পরিষদ এর ১০ম সভাআজ ৩০জুন সোমবার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জিয়া আহমেদ সুমন।

সভায় ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সভায় তুলে ধরেন। এ সময় তিনি জানান, শিশুশ্রম নিরসনে পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ মোট ১১৫০ টি পরিদর্শন সম্পন্ন করেছে তন্মধ্যে ৪৫০ টি পরিদর্শন সংক্রান্ত পরিদর্শনে বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠান/দোকান থেকে ১২১ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। শিশুশ্রম নিরসনে ২৫ টি উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। শিশুশ্রম নিরসনের জন্য শ্রম আদালতে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিশুগুলো আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে।

এ ছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পরিচালক (স্বাস্থ্য) ডঃ প্রদীপ কুমার সাহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও এর কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST