রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে মসজিদ থেকে মাইকের যন্ত্রাংশ চুরি

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুরে দিনের বেলায় মসজিদ থেকে মাইকের যন্ত্রাংশ চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে।

‎বুধবার (৩সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের গাউসুল আজম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

‎ওইদিন যোহর নামাজ আদায় শেষে বিশেষ কাজে অন্যত্রে যান বলে জানান মসজিদের ইমাম ক্বারী মো. আমিরুল ইসলাম।
‎‎দুপুর আনুমানিক আড়াইটার দিকে মসজিদের ভেতরে মানিকপুর গ্রামের মো. রাকিব নামের এক মুসল্লি প্রবেশ করে নামাজ আদায় করে। নামাজ শেষে তার নজর আসে মাইকের যন্ত্রাংস মাইক্রোফোন যথাস্থানে নেই। তৎক্ষনাৎ মসজিদের ইমামকে বিষয়টি অবগত করেন তিনি।

‎স্থানীয় মুসল্লিরা ধারনা করছেন অজ্ঞাত চোর মসজিদে ডুকে মসজিদের মাইক পরিচালনার একটি যন্ত্রাংস মাইক্রোফোনটি চুরি করে নিয়ে গেছে। এর বাজারমূল্য আনুমানিক দুই হাজার টাকা।
‎‎স্থানীয়রা বলেন, মসজিদের মতো পবিত্র ও স্পর্শকাতর জায়গায় চুরির ঘটনা সত্যিই অভাবনীয়। এর আগেও এলাকায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন ছিলাম। প্রশাসনের কাছে আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।

‎স্থানীয় বাসিন্দা মো. রাকিব হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। মসজিদের যন্ত্রাংশ পর্যন্ত নিরাপদে নেই, এটা সত্যিই দুঃখজনক। আমরা চাই প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিক।

‎এবিষয়ে তিনি আরও বলেন, তিনি যখন নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত এক ব্যক্তি হাতে একটি শপিং ব্যাগ নিয়ে মসজিদের ভেতর থেকে বের হয়ে যাচ্ছিলেন। তিনি মনে করছিলেন ওই অজ্ঞাত ব্যক্তিটি নামাজ পড়ে বের হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST