শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক উদ্ধার, দুই কারবারি গ্রেফতার

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।

‎শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজের উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন— মো. রমজান ফকির (২৬), পিতা: দুধ মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং মো. সুজন মিয়া (২০), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

‎অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ৯৮ বোতল ফেনসিডিল (১০০ মিলি), ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা।

‎সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎এদিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়রা মাদক নির্মূলে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST