বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাভাবিপ্রবিতে আনুষ্ঠানিকভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু

Reporter Name / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

সুজন চন্দ্র দাস, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৭টি বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ৯ টায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল উক্ত বিভাগটি।

এমই বিভাগের প্রথম ব্যাচ হিসাবে ২৮ জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। জানা গেছে, উক্ত বিভাগের মোট আসন সংখ্যা ৩০।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠাকালীন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ বলেন, “আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্প আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য একটি বড় অর্জন। এইসব প্রকল্পের মাধ্যমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি একত্রিত হয়ে ভবিষ্যতে উভয় দেশের শিক্ষা ও গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একইসাথে, কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে।”

তিনি আরো বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি পরবর্তী সঠিক দিকনির্দেশনা দানের মাধ্যমে বিভাগটি এগিয়ে যাবে। এছাড়া প্রকল্পটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাথে দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকান্ডকেও এগিয়ে নিয়ে যাবে।

জানা যায়, ৭ বছর মেয়াদি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট প্রজেক্টে বাংলাদেশের মাভাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্প্রসারন, আধুনিক কারিকুলাম প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে চলেছে। মূলত দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অধীনে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এর অর্থায়ন করছে। দক্ষিণ কোরিয়ান অর্থায়নে ল্যাব উন্নয়নে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার বেশি যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জামসহ পুস্তক ক্রয়ে সহায়তা করেছে দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, বিভাগটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, তিনি দক্ষিণ কোরিয়া থেকে যন্ত্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার সুপারভাইজার ছিলেন দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো। ২০১৬ সালে অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ ও তৎকালীন উপাচার্যের সাথে অধ্যাপক ড. হ্যাং মুক চো সৌজন্য সাক্ষাৎ করেন ও বাংলাদেশের মাভাবিপ্রবিতে মেকানিক্যাল ও অটোমেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার প্রস্তাবনা প্রদান করেন। ২০২১ সালের ১২ সেপ্টেম্বরে মাভাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রকল্পের অনুমোদন দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরবর্তীতে প্রিলিমিনারি টেকনিক্যাল অ্যাসিসটেন্ট প্রোজেক্ট প্রপোজাল (পিট্যাপ) ক্রমান্বয়ে ইউজিসি, শিক্ষামন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয় এর অনুমোদন দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST