বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যুবদল নেতা শেখ সুমনের দ্রুত সুস্থতা কামনায় টঙ্গীতে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমনের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া রসুলবাগ এলাকায় ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে অসুস্থ যুবদল নেতা শেখ সুমনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তাঁর পরিবারসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা কৃষকদল জালাল খলিফা, ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মন্ডল, ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সভাপতি রাহিন আহমেদ, যুবদল নেতা মনির, ঐক্য, বাবু, সুজনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST