রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ২১০ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

মোঃ শান্ত খান সাভার, প্রতিনিধি:

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী  ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাভারের ঢাকা–আরিচা মহাসড়কের ইয়ামিন চত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অংশ নেন এনসিপি, আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় যুব শক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ওসমান হাদীর ওপর হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এটি দেশের গণতান্ত্রিক রাজনীতিকে দমানোর চেষ্টা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। বক্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST