রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে একই সাথে ২ শিশু খেলতে বেরিয়ে নদীতে ডুবে প্রাণ গেল

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

একসঙ্গে খেলতে বের হয়েছিল দুই শিশু। কিছুক্ষণ পরই তেরনই নদীর পানিতে ডুবে প্রাণ গেল তাদের এহ জীবনের আলো। একই দিনে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্তবর্তী নদীরবস্তি গ্রাম।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্তবর্তী নদী বস্তির এলাকায় তেরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—রেহেসান (৪) ও কাউসার (৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রেহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি এবং জাহিদ হাসান জাহানুরের ছেলে। অপর শিশু কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত কামালের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে বাড়ির আশপাশে একসঙ্গে খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে কোনো একসময় তারা তেরনই নদীর পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত নদী থেকে উদ্ধার করা হয় তাদের।

উদ্ধারের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশু দুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

দুই শিশুর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে দুই শিশু কিছুক্ষণ আগেও একসঙ্গে খেলছিল, তাদের এমন নিথর ফিরে আসা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন এ ব্যাপারে থানা একটি ইউডি মামলা হয়েছে।

একই দিনে একই সাথে গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে জগদল সীমান্তবর্তী গ্রামের মানুষের মধ্যে নেমে এসেছেশোকের ছায়া। এ ব্যাপারে সচেতন মহল মত প্রকাশ করেছেন পাশাপাশি নদী ও জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের কঠোর নজরদারি রাখা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST