শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগের অপবাদে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় কার্তিক চন্দ্র রায় (৩৫) নামে এক পিতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) নিহতের ছেলে ককিল চন্দ্র রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয় হরি কিশোর, তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব ও রতন চন্দ্রকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিক চন্দ্রের ওপর হামলা চালায়। উপর্যুপরি কোপে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিক ও তার ছেলে ককিল চন্দ্রকে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST