বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ রাস্তা প্রশস্ত করনে মানববন্ধন

Reporter Name / ২৩০ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১১:০১ অপরাহ্ন

এ কে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধিঃ

রাণীশংকৈল উপজেলার নেকমরদ, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন এবং পাশ্ববর্তী হরিপুর, বালীয়াডাঙ্গী উপজেলার একাংশের প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের ১০ কিলোমিটারের ব্যস্ততম মরণফাঁদ সড়কটি প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নেকমরদ চৌরাস্তায় একই ব্যানারে নেকমরদ বাজার হইতে চেকপোস্ট বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের দাবিতে গঠিত কমিটি, শুভ শক্তি ইউনিটি ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি শিল্পের ভান্ডার খ্যাত  ওই ৩টি ইউনিয়নে প্রতি মৌসুমে ভারী কৃষি পন্য ধান, গম, ভুট্টা,আম সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য শস্য যেমন আলু, ফুলকপি,বাঁধাকপি, করলা , মিষ্টি কুমড়া, শিম, বেগুন সহ বিভিন্ন ধরনের কৃষি পন্যের বিপ্লব ঘটে। ১২ ফিট প্রস্থের এ সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শতশত কৃষি পন্যবাহী বিভিন্ন ধরনের বড় যানবাহন চলাচল করে থাকে। এছাড়াও রাস্তা ঘেঁষা ২ টি কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল, মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় কয়েক হাজার শিক্ষার্থীর চলাচলের ঝুঁকিপূর্ণ সরু সড়কটি প্রশস্তকরণ সময়ের অন্যতম দাবীতে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়তই সড়কে ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর দুর্ঘটনায় মৃত্যু সহ অনেক মানুষের পঙ্গুত্ব বরণের মতো অহরহ ঘটনা ঘটেছে। সড়কটি নিয়ে স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ১২ ফিট থেকে ২৪ ফিট প্রশস্তকরণের বিষয়ে একাধিক বার কথা বললেও কোনো কর্ণপাত না করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে নেকমরদ বাজার হইতে চেকপোস্ট বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের দাবিতে গঠিত কমিটির আইন উপদেষ্টা এডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক মানিক, বিএনপি নেতা আব্দুস সালাম, যুবদল নেতা আতিকুর রহমান, যুবদল নেতা হরুনর রশিদ, যুবদল নেতা কাওসার হাবীব নাখরাজ, জামায়াত নেতা শাহজালাল জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব শান্ত, ব্যবসায়ী খালিদ হাসান দিনার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST