একে.আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:
আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রধান ফটকের সামনে মিথ্যা ধর্ষণ মামলায় অ্যাপ প্রাইভেট কার চালককে ফাসানো হয়েছে মর্মে ভুক্তভোগীদের দাবি।। এরি প্রেক্ষিতে মিথ্যা মামলায় আটক কারাগারে ড্রাইভার আলামিনের সজনরা নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বিভিন্ন বক্তারা এই ড্রাইভারের মুক্তি চেয়ে স্লোগান দেন। অপরদিকে ড্রাইভার আলামিন এর স্ত্রী সাংবাদিকদের জানান তার স্বামী আল-আমিনকে কৌশলে প্রাইভেট কার ভাড়ার নাম করে ডেকে নিয়ে ফাঁসানো হয়েছে মর্মে দাবি করেন। এবং অবিলম্বে মিথ্যা প্রত্যাহারের দাবি জানান।