বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে ১০ দফা দাবিতে কৃষক ঐক্যের লং মার্চ

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন

একে আজাদ, রানীশংকৈল প্রতিনিধিঃ

“যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেনো বিপন্ন” সারাদেশে সকল কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক ঐক্য পরিষদের লং মার্চের এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৩ এপ্রিল) বগুড়া টু পঞ্চগড় লং মার্চের সমাপনী দিনে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার আহবায়কবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মুঞ্জুর আলম,কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুলতান হোসেন,কুড়িগ্রাম জেলার মাসুদুর রহমান জালাল,ভোলা জেলার শাহাবুদ্দিন ফরাজি, ঠাকুরগাঁওয়ের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মানিক হোসেন প্রমুখ।

পথসভায় নেতারা বলেন, সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে  মাঠপর্যায়ে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কেনা, গুদামজাত করা এবং প্রয়োজনে বিদেশে রপ্তানি করার মতো উদ্যোগ নেওয়া ও অবকাঠামো গড়ে তোলা উচিত।

এ সময় কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা তুলে ধরে তা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান কৃষক নেতারা।

দাবিসমূহ হলো – ১. আলু ও পেঁয়াজ কমিশন গঠন এবং উপজেলা ভিত্তিক সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন, ২. ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করা, ৩. কৃষিঋণ ও প্রণোদনা সহজীকরণ, ৪. সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ৫. কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি ও টোল প্রথা বন্ধ করে রেলবগি বরাদ্দ করা, ৬. খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু, ৭. সরকারিভাবে কৃষি বীমা ও আর্থিক সহায়তা ব্যবস্থা, ৮. সরকারি/বেসরকারি হাসপাতালে কৃষকদের জন্য ৫০ শতাংশ ছাড়ে বিশেষ চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, ৯. জাতীয় সংসদসহ বিভিন্ন কমিটিতে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ১০. কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST