মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রানীশংকৈলে নারী ও শিশু ধর্ষণ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা ও মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

৯ই মার্চ ২০২৫ ইং রোজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাণীশংকৈলের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন-মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস,সদস্য সচিব আনারকলি বেগম ও ইসলামি ছাত্র শিবিরের জেলা তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির রহমান,ছাত্রদল নেতা আরজু, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ ।

এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,যুবদল নেতা মনিরুজ্জামান মনি, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও প্রভাষক আবু সুলতান,শরিফ উদ্দিন মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান ও ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST