শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে পৃথক পথসভায় ধানের শীষের ভোট চাইলেন ওয়াদুদ ভূইয়া

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

সাইফুল ইসলাম রামগড় (খাগড়াছড়ি), প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একাধিক স্থানে পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ২টা থেকে রামগড় উপজেলার মাহবুব নগর, নাকাপা বাজার, চৌধুরী পাড়া, লামকুপাড়া, গর্জনতলী ও সোনাইপুলসহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন,
“আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে আমি এর আগে সংসদ সদস্য হয়েছিলাম এবং রামগড়ের উন্নয়নে কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে রামগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। যে উন্নয়ন হয়েছে, তা ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময়েই হয়েছিল।”

তিনি আরও বলেন,
“বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি বিএনপিই করে। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবারও রামগড়বাসীর কাছে ধানের শীষের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আমি নির্বাচিত হলে উপজেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু)সহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST