বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের এর ৫৫ তম শাহাদত বার্ষিকী পালিত

Reporter Name / ৫৮৭ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

রবিবার (২৭ এপ্রিল) রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বীর শহীদ আফতাবুল কাদের এর ৫৫তম শাহাদৎ বার্ষিকী।

এ উপলক্ষে সকালে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যা নিকেতনের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বিদ্যালয়ে এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদের স্মরণে খতমে কুরআন এবং এতিম-দুস্থ শিশুদের মাঝে ভোজের আযোজন করা হয়।

১৯৭১ এর ৫ই ফেব্রুয়ারী সরকারি কর্মস্থল পাকিস্তানের হায়াদ্রাবাদ থেকে ছুটিতে নিজ বাড়ি ঢাকায় এসেছিলেন ৪০ ফিল্ড রেজিমেন্টের অফিসার ক্যাপ্টেন আফতাবুল কাদের। ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তিনি। ২৫ই মার্চের কালো রাতে নিরস্ত্র বাঙালিদের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। ২রা এপ্রিল সীমান্তবর্তী মহকুমা শহর রামগড়ে এসে স্থানীয় স্বাধীনতাকামী যুব ও তরুণদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেয়া শুরু করেন। রামগড় সহ এর আশে পাশের এলাকায় বহু প্রতিরোধযুদ্ধে নেতৃত্ব দেন তিনি। ২৭ এপ্রিল সকাল ৯টার দিকে মহালছড়িতে অবস্থানকারি মুক্তিযোদ্ধরা শত্রু আক্রান্ত হন। পাক বাহিনী ও তাদের সহযোগি মিজো বাহিনীর শত্রুরা ছিল দলে ভারী। পাক সৈন্যদের একটি নিয়মিত কমান্ডো কম্পানি, আর ছিল দুই ব্রিগেডে ১৫০০ মিজো সৈন্য ছিল শত্রু পক্ষে। যা মুক্তিযোদ্ধাদের সংখ্যার চেয়ে ৩-৪ গুণ বেশি। এছাড়া বিমান থেকেও মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলাও চালায় পাকবাহিনী।

তবুও অসীম সাহসিকতা নিয়ে বীর যোদ্ধারা লড়াই চালিয়ে যান। এ সময় ক্যাপ্টেন কাদের ছিলেন রাঙ্গামাটি রেকিতে। রেকী শেষে মেজর শওকতের প্ল্যান অনুযায়ি ক্যাপ্টেন কাদের যোগ দেন মহালছড়ির এ অসম তুমুল যুদ্ধে। প্রতিকূলতা সত্ত্বে ও বীরযোদ্ধারা অসিম সাহসে শত্রুদের প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে শত্রুরা প্রায় চারিদিক থেকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধাদের। প্রচন্ড যুদ্ধের এক এক মূহুর্তে শত্রুদের মেশিন গানের কয়েকটি গুলি এসে বিঁধে যুদ্ধরত অসীম সাহসি ক্যাপ্টেন কাদের এর বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তুমুল গুলি বৃষ্টির মধ্যে সহযোদ্ধা শওকত আলী ও ফজলুর রহমান ফারুক আহত কাদেরকে উদ্ধার করে একটি জীপে করে রামগড়ে আনার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ বীর যোদ্ধা। শেষ বিকালে তাঁর মরদেহ রামগড় পৌঁছার পর কেন্দ্রিয় কবরস্থানে

পূর্ণ সামরিক ও ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয় তাঁকে। ক্যাপ্টেন কাদের এর দুঃসাহসিক অবস্থান ও ভূমিকার কারণে মেজর শওকতের নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর কমপক্ষে ৫শ সদস্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে ঐদিন রক্ষা পেয়েছিল। ঐ ভয়াবহ যুদ্ধে মিজো ব্যাটালিয়নের ৪শ সৈন্য এবং পাকবাহিনীর কমান্ডো কোম্পানীর ৪০ জনের মত সৈনিক হতাহত হয়। মুক্তিযুদ্ধে অসাধারণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৪ সালে সরকার ক্যাপ্টেন আফতাবুল কাদেরকে মরণোত্তর বীরউত্তম উপাধিতে ভূষিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST