বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ডিও প্রদান অনুষ্ঠান

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদ্যাপন উপলক্ষে সরকারি অনুদানের ডিও (বিতরণী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কু‌ড়িগ্রাম জেলার সদস্য সচিব স্বপন কুমার সাহা, ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা মোঃ আতাউর রহমান, গণঅধিকার পরিষদের নেতা তানভির শুভ, এনসিপির যুগ্ম মহাসচিব মোঃ শাখাওয়াত হোসেন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল প্রমুখ।

বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সবধরনের সহযোগিতা দিয়ে আসছে। সমবেত প্রচেষ্টাতেই সমাজে সম্প্রীতি ও শান্তি বজায় রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি অনুদানের ডিও পত্র হস্তান্তর করা হয়। জানা গেছে, উলিপুর উপজেলায় মোট ১১২টি পূজামণ্ডপে এ অনুদান প্রদান করা হয়েছে।

বক্তারা আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST