বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

মোঃ শান্ত খান,ঢাকা:

সাভারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতা ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্যামা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার প্রতীক। এই উৎসবের মাধ্যমে অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং অসুরের বিরুদ্ধে শুভের জয়ের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, “আমাদের দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের এক অনন্য উদাহরণ। সকল ধর্মের মানুষ যেন শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থেকে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের কামনা।”

বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি শ্যামা পূজায় অংশগ্রহণকারী সকল ভক্ত, পূজারী ও এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “শ্যামা মা আমাদের জীবনে সত্য, ন্যায় ও সৌন্দর্যের আলো ছড়িয়ে দিক। সমাজে হিংসা-বিদ্বেষ, বৈষম্য ও অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায় ও শান্তির পথ সুগম করুক।

সাভারের ও আশপাশের এলাকায় ইতিমধ্যে শ্যামা পূজা উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠান, আলোকসজ্জা ও পূজামণ্ডপ সাজসজ্জার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পূজার আয়োজকদের শুভেচ্ছা জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST