রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া

Reporter Name / ২২৩ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

শ্রীপুর প্রতিনিধি:

বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা।
এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নেন। এসময় পুলিশ এসে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।
আব্দুল কাদের মিয়া নামের এক শ্রমিক বলেন,‘ দীর্ঘ সাত মাসের বেতন বাকি। চাইলে দেয় দিচ্ছি ঘুরাচ্ছে। শ্রমিকদের তো সংসার,ছেলেমেয়েদের স্কুলের বেতন ও দোকান বাকি আছে। পাওয়া টাকার জন্যই শ্রমিকেরা রাস্তায় নেমেছে। আশা করছি, প্রশাসন ও পুলিশ ন্যায়ের পক্ষে কথা বলবে
কাজিম উদ্দিন নামে আরেক শ্রমিক বলেন,’ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে অ্যাগ্রিমেন্টের সাত মাসের এরিয়া বিল আগস্ট মাসের ১ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে সঠিক কর্মচারী নিয়োগ দিতে হবে। যোগ্য পদে অযোগ্য লোক থাকলে অতি দ্রুত অপসারণ করতে হবে। এ রকম গুরুত্বপূর্ণ মোট ১০ দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এ বিষয়ে জানতে আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। থানা পুলিশের সাথে শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আকস্মিক ভাবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একই সাথে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST