বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিডরের ১৭ বছরে সাগরকন্যা ইয়ুথ সোসাইটির মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

Reporter Name / ৩১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন

আব্দুল মান্নান, পটুয়াখালী প্রতিনিধিঃ

সিডরের ১৭ বছর সাগরকন্যা ইয়ুথ সোসাইটির উদ্যোগে মিশ্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০৭ সালের সিডারে মারা যাওয়া মানুষের স্বরনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে মোমবাতি প্রোজ্জ্বল ও আলোচনা সভা হয়েছে।

আলোচনা সভায় সাগরকন্যা ইয়ুথ সোসাইটির নির্বাহী সদস্য নাইমুল শাওন বলেন ২০০৭ সালের সিডরের সময় আমার বয়স ৭ বছর তখন আমি অনেক ছোট ছিলাম তখনকার রাতের ভয়ংকর সময়গুলো আমাকে এখনো আতঙ্কিত করে তোলে আমাদের এলাকার অনেক মানুষ মারা গিয়েছে হাজার হাজার হাঁস-মুরগি, গরু-ছাগল মারা গিয়েছিলো নিরাপদ পানির সংকট দেখা দিয়েছিলো আজ ও আমরা সেই বিভীষিকাময় সিডরের কথা ভূলতে পারি নাই। তাই তাদের স্মরনে আজ আমরা মোমবাতি প্রোজ্জ্বল করেছি, এছাড়া মো: জুয়েল খান বলেন আমাদের কলাপাড়া একটি উপকূলীয় অঞ্চল বাংলাদেশের কোন ঘূর্নিঝড় সৃষ্টি হলে আমরা আতঙ্কিত হয়ে পরি আবার বুঝি এলো সিডর, এবছর হয়ে যাওয়ায় ঘূর্ণিঝড় রেমলে আমাদের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পর্যপ্ত সহযোগিতার অভাবে অনেকেই এখনও ঘরবাড়ি মেরামত করতে পারেনি
১৪ নভেম্বর রাত থেকে ১৫ নভেম্বর এদিন বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ভয়ানক ঘূর্ণিঝড় সিডর। আঘাতের সময় সিডরের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। তবে এ সময় দমকা হাওয়ার বেগ উঠছিল ঘণ্টায় ৩০৫ কিলোমিটার পর্যন্ত। সিডরের প্রভাবে উপকূলে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতি বাড়তে থাকে। রাত ৯টার দিকে সিডর প্রথম আঘাত হানে সুন্দরবনের কাছে দুবলারচরে। এরপর বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদের কাছে উপকূল অতিক্রম করে। সিডরের আঘাতে লন্ড-ভন্ড হয়ে যায় বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল। ধ্বংসযজ্ঞ চলে বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, ঝালকাঠিসহ দেশের প্রায় ৩১টি জেলায়।সরকারি হিসাবে সিডরে ১ হাজার ১ জনের নিখোঁজের কথা বলা হয়েছিল। তবে প্রকৃত নিখোঁজের সংখ্যা এর দ্বিগুণ বা তার বেশি হতে পারে বলে উপকূলবাসী তখন ধারণা করেছিল।

এ আলোচনা সভায় সাগর কন্যা ইয়ুথ সোসাইটির স্বেচ্ছাসেবক জুয়েল হাসিফ,ইয়াকুব,সিফাত,ঊত্তম,সিহাব,ইমাম, আব্দুল মন্নান , ইলিয়াস, কোয়েল,শাওন,ওমর,রাকিব,মারুফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST